জাতীয়

ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে সরকার তৎপর: আসিফ মাহমুদ

  fastbangla ৬ জুন ২০২৫ , ১০:৫০ এএম প্রিন্ট সংস্করণ

৪১

পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।