fastbangla ২০ জুন ২০২৫ , ৬:০৩ পিএম প্রিন্ট সংস্করণ
মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাটঃ জয়পুরহাট শহরের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মনোজ্ঞ ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী ভোট কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত (২০ জুন) শুক্রবার বিকেলে শহরের আব্বাস আলী খান মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা শহীদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ আজিজুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বক্তব্যে বলেন,জামায়াতে ইসলামীর রাজনীতি ন্যায়, ইনসাফ ও কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠার জন্য। আমাদের প্রতিটি কার্যক্রমে আদর্শিকতার ছাপ থাকতে হবে। ভোট শুধু প্রতীকে নয়, দিতে হবে আদর্শ ও আমানতের পক্ষে—দাঁড়িপাল্লায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাঃ হাসিবুল আলম লিটন,জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাওলানা মোঃ আনোয়ার হোসেন,শহর জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান।
বক্তারা সবাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি এবং কেন্দ্র কমিটির গুরুত্ব তুলে ধরে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।





