শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত তিনদিনব্যাপী বিজয় মেলা সফলভাবে সমাপ্ত হয়েছে। উপজেলা পরিষদ চত্তরে ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই মেলা স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বিজয় মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয় মেলায় অংশগ্রহণকারী স্থানীয় উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় তিনি বলেন, বিজয় দিবসের চেতনাকে ধারণ করে স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতেই এই মেলার আয়োজন করা হয়। মেলায় স্থানীয় হস্তশিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের স্টল দর্শনার্থীদের ব্যাপক...
২৯
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত তিনদিনব্যাপী বিজয় মেলা সফলভাবে সমাপ্ত হয়েছে। উপজেলা পরিষদ চত্তরে ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই মেলা স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বিজয় মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বিজয় মেলায় অংশগ্রহণকারী স্থানীয় উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় তিনি বলেন, বিজয় দিবসের চেতনাকে ধারণ করে স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতেই এই মেলার আয়োজন করা হয়।
মেলায় স্থানীয় হস্তশিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের স্টল দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ কাড়ে। তিনদিনব্যাপী মেলায় প্রতিদিনই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বক্তারা বলেন, বিজয় মেলা স্থানীয় উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর বিপণন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যা তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, আনন্দঘন পরিবেশ ও দেশাত্মবোধক আবহে শিবগঞ্জের বিজয় মেলা শান্তিপূর্ণভাবে শেষ হয়।