fastbangla ২৮ ডিসেম্বর ২০২৫ , ৫:৫৫ এএম প্রিন্ট সংস্করণ
বগুড়ার ধুনট থানায় মোছাঃ ফৌজিয়া হক বীথি নামের এক স্কুল শিক্ষিকার নিজ সম্পত্তি জোর পূর্বে দখলের চেষ্টা হয়েছে। এঘনটায় ধুনট থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

জনা যায়,ধুনটের চান্দার পাড়া গ্রামে ফৌজিয়া হক বীথির পিতা মুক্তি যোদ্ধা মোঃ মোজাম্মেল হক তার পৈতৃক সম্পত্তি থেকে পাপ্ত বৈধ জমি বৈধভাবে তার একমাত্র মেয়ে ফৌজিয়া হক বীথিকে হস্তান্তর করে ।
এরপর আওয়ামী ক্ষমতা ব্যবহার করে কাটা তারের বেড়া দিয়ে জোর পূর্বক ভোগ দখলের চেষ্টা করে তুহিন এবং আওয়ামী লীগের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক,শাহআলম। তাদের নামে বিএনপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয়ার মামলা আছে ।
এই ঘটনার পর ফৌজিয়া বীথির স্বামী খোঁজ নিতে গেলে তুহিন,শাহআলম ,শাহাদাৎ , গফফার সরকার , শহিদুল সরকার ,মোতাহখুসরকার বিরোধ তৈরি করে এবং এই নিয়ে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় ফৌজিয়ার স্বামী ছেলে ও আরোও আত্মীয়রা আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত তুহিন গং আওয়ামী লীগের ক্ষমতা ব্যাবহার করে আশেপাশের অনেক বসত ভিটার জায়গা দখল করে রেখেছে,অনেকের বাড়ি থেকে বের হবার রাস্তা বন্ধ করে রেখেছে ।
কেউ কেউ ওদের অত্যাচারে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।
স্কুল শিক্ষিকা ফৌজিয়া হক বিথী জানান, তার পিতা মোঃ মোজাম্মেল হক ২২ সেপ্টেম্বর ২০২২ সালে ধুনট সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৪৮২১ নং দলিল মূলে তাকে বৈধভাবে জমি হস্তান্তর করেন। হস্তান্তরের পর থেকে তিনি নিজ নামে খারিজ অন্তে রাজস্বানি প্রাপ্ত হন ।
কিন্তু আওয়ামী লীগের এই ক্যাডার বাহিনীর তুহিন,তুষার শাহ আলম ,সাহাদ ,সবিজ সরকার এদের হুমকি ধামকি যে দীর্ঘ দিন জমিতে যেতে পারেন নাই,এর মধ্যে তার বাবার দেয়া বৈধ ৫ শতক জমি তুহিন বিক্রি করে .
অভিযোগে বলা হয়, ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ধুনটের চান্দারপাড়া এলাকায় তুহিন শাহআলম শামীম সরকার ,শাহ আলম ,গোফফার সরকার, শহিদুল সরকার সহ অন্যান্য ব্যক্তি সশস্ত্র হয়ে আবার জমি বিক্রি করার উদ্দেশ্যে গেলে ফৌজিয়া বীথির স্বামী বাধা প্রদান করে এবং ইলেকট্রনিক শটগান ,দেশীয় লিয়ে লোহার রড, শাবল, ছুরি ও লাঠি ব্যবহার করে। হামলার সময় ফৌজিয়ার স্বামী, ছেলে ও অন্যান্য আত্মীয় জখম হন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ধুনট হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।
ফৌজিয়া হক বিথী আরও অভিযোগ করেন, হামলাকারীরা পশ্চিম পার্শ্বের চল্লিশটি পরিবারকে অবরুদ্ধ করে এবং তার স্বামী ও আত্মীয়দের হত্যা করার চেষ্টা করেছিল।
এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে জমিটি নিজেদের বলে দাবি করেন তারা।
এঘটনায়ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আহতদের চিকিৎসার প্রমাণপত্রও দাখিল করা হয়েছে। স্থানীয়রা জানান, এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে।











