জাতীয়

মায়েদের গায়ে কেউ হাত বাড়ালে আমরা বসে থাকবো না

  fastbangla ২৮ জানুয়ারী ২০২৬ , ৩:০৭ পিএম প্রিন্ট সংস্করণ

৬৯

ভোটের প্রচারের সময় মা-বোনদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যারা মায়ের গায়ে হাত তুলেছ, তারা ক্ষমা চাও, তওবা কর। ভবিষ্যুতে এ ধরণের অপকর্মের চিন্তাও করবে না। মায়ের গায়ে কেউ হাত দিলে আল্লাহর আরশ কেপে যাবে।

তিনি বলেন, ভাইদের পাশাপাশি মা-বোনরাও ভোটের প্রচারে যাবেন-এটাই স্বাভাবিক। কিন্তু কিছু জায়গায় মায়েদের গায়ে হাত তুলে থামিয়ে দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এভাবে চোখ রাঙিয়ে তাদেরকে থামিয়ে দেওয়া যাবে না। তারা তাদের দায়িত্ব পালন করেই যাবে।

তিনি বলেন, আর যদি কেউ মায়েদের গায়ে হাত বাড়ানোর চেষ্টা করে, তাহলে আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। আমরা গর্জে উঠব। যে কোনো মূল্যে মায়েদের মর্যাদা রক্ষা করবো। আমরা একমাত্র আল্লাহ ছাড়া কোন অপশক্তির কাছে মাথা নত করবো না।

বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান বালিকা ক্যাম্পাসে ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।