সারাদেশ

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠিত

  ইফতেখায়রুল ইসলাম রানা ১২ এপ্রিল ২০২৬ , ৫:১৯ পিএম প্রিন্ট সংস্করণ

৯৭

বগুড়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন বৃত্তি ২০২৫ ইং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বেলা ৩ ঘটিকায় শহরের গোধুলী অডিটোরিয়ামে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন,বগুড়া অঞ্চল কর্তৃক এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ, বৃত্তি অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর জনাব মোঃ আকিদুল ইসলাম।
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো: ইফতেখায়রুল ইসলাম রানার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি জনাব মো: তারেক মোস্তফা ফকির। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা জনাব মো: আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ,বগুড়ার ইংলিশ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর জনাব মো: আকিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণালী বিদ্যায়তন,মাটিডালি বগুড়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মো: মাহবুব হামিদ তারা। এ সময় এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মো: আজাদ রহিম সহ বগুড়া জেলার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালকবৃন্দ, প্রধান শিক্ষকমন্ডলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিবাবকরা উপস্থিত ছিলেন।