জাতীয়

ডিসি নিয়োগে ৩০ কোটি টাকার অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রীর সম্মান নষ্টের চক্রান্ত

  খালিদ হাসান ২৮ এপ্রিল ২০২৬ , ৯:৪৮ এএম প্রিন্ট সংস্করণ

৩৪

ঢাকার জেলা প্রশাসক (ডিসি) নিয়োগকে কেন্দ্র করে ৩০ কোটি টাকার লেনদেন সংক্রান্ত যে অভিযোগ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। অভিযোগে মাননীয় প্রতিমন্ত্রী -এর নাম জড়ানো হলেও সংশ্লিষ্টরা তা প্রত্যাখ্যান করেছেন।

প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, উক্ত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ, নির্ভরযোগ্য তথ্যসূত্র বা যাচাইকৃত উপাত্ত উপস্থাপন করা হয়নি। বরং এটি একটি পরিকল্পিত অপপ্রচার, যার মাধ্যমে তাঁর সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তারা আরও দাবি করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিমন্ত্রী সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন, যা বিভিন্ন মহলে প্রশংসিত। হঠাৎ করে এ ধরনের অভিযোগ উত্থাপনকে তারা ষড়যন্ত্রমূলক বলে মনে করছেন।

আইন বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইবিহীন ও মানহানিকর তথ্য প্রচার দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।

এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার জন্য অনুরোধ করা হয়েছে।