fastbangla ১৭ ডিসেম্বর ২০২৫ , ১১:২৩ এএম প্রিন্ট সংস্করণ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানা’র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“বিজয় দিবস আমাদের গৌরব ও অহংকারের দিন। এই বিজয়কে অর্থবহ করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,
“মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এসময় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কনক দেব, রফিকুল ইসলাম, হারুন অর রশিদ লিটন, রফিকুল মাস্টার, মিনহাজ আলী, শফিউল আলম ডিউ, ওয়াসিম আহম্মেদ, সাবিত হোসেন ও রায়হান আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে শেষ হয়। আলোচনা সভা শেষে মোকামতলা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে সদস্যদের মাঝে শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ করা হয়।











