তারেক রহমানের সঙ্গে বগুড়ার সাত আসনের বিএনপি প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৫: বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বগুড়ার সাতটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আয়োজিত ফটোসেশনে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বগুড়ার এমপি প্রার্থীরা মতবিনিময় সভায় বগুড়া জেলার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম বগুড়া-২: মীর শাহে আলম বগুড়া-৩: আব্দুল মুহিত তালুকদার বগুড়া-৪: মোশাররফ হোসেন বগুড়া-৫: গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা।...
৩৬
ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৫:
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বগুড়ার সাতটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে আয়োজিত ফটোসেশনে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
বগুড়ার এমপি প্রার্থীরা
মতবিনিময় সভায় বগুড়া জেলার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
- বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম
- বগুড়া-২: মীর শাহে আলম
- বগুড়া-৩: আব্দুল মুহিত তালুকদার
- বগুড়া-৪: মোশাররফ হোসেন
- বগুড়া-৫: গোলাম মোহাম্মদ সিরাজ
বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা।
দলীয় নেতৃবৃন্দের উপস্থিতি
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন—
- বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা
- বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু
- বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল
বগুড়া-৭ আসনের প্রতিনিধি
বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন—
- গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন
- শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন
- গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম
নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক কৌশল ও গণসংযোগ জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।