রাজনীতি

অধ্যক্ষ মীর শাহে আলম-এর জন্মদিন আজ

  fastbangla ২১ ডিসেম্বর ২০২৫ , ১:৩২ পিএম প্রিন্ট সংস্করণ

৫৫

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বিসিকের পরিচালক অধ্যক্ষ মীর শাহে আলম-এর জন্মদিন আজ।

জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ সময় তাঁরা অধ্যক্ষ মীর শাহে আলম-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অধ্যক্ষ মীর শাহে আলম একজন বর্ষীয়ান শিক্ষাবিদ, ব্যবসায়ী ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে সারাদেশে সুপরিচিত। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে বর্তমানে শিবগঞ্জের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।

শিক্ষা, রাজনীতি ও শিল্প উন্নয়নে তাঁর অবদান শিবগঞ্জসহ বগুড়া জেলায় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।