fastbangla ২২ ডিসেম্বর ২০২৫ , ৮:০৪ এএম প্রিন্ট সংস্করণ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা হ্রাস, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া আসন্ন বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।











