সারাদেশ

শিবগঞ্জে সেচের মেশিনের ট্রান্সমিটার চুরি: কৃষকদের উদ্বেগ

  fastbangla ২৯ ডিসেম্বর ২০২৫ , ২:৫৪ এএম প্রিন্ট সংস্করণ

৪৮

শিবগঞ্জ (বগুড়া):

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুর পশ্চিম পাড়ায় সেচের মেশিনে ব্যবহৃত একটি ট্রান্সমিটার চুরি হয়েছে। রবিবার গভীর রাত আনুমানিক ২টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পান্না মিয়া (২৮) জানান, রাতের কোনো এক পর্যায়ে দুর্বৃত্তরা প্রথমে বিদ্যুতের সংযোগ বন্ধ করে। পরে সেচের মেশিনে লাগানো ট্রান্সমিটারসহ প্রয়োজনীয় কিছু যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। সকালে গিয়ে বিষয়টি তার নজরে আসে।
স্থানীয় কৃষকরা জানান, সেচ মৌসুমে এমন চুরির ঘটনা ঘটলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এতে তারা চরম ভোগান্তিতে পড়বেন।
এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ বলেন,
“ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”
তিনি আরও জানান, এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে এবং দ্রুত চুরির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।