সারাদেশ

মোকামতলায় মোবাইল কোর্ট,জরিমানা

  খালিদ হাসান ২৪ ফেব্রুয়ারী ২০২৬ , ১:২১ পিএম প্রিন্ট সংস্করণ

১৯০

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার ও উথুলী মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

মঙ্গলবার বিকেলে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ৬টি মামলায় মোট ৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।