খালিদ হাসান ১৮ মার্চ ২০২৬ , ৪:০৩ এএম প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় নতুন করে আলোচনায় উঠে এসেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান জাহিদ হাসান শাকিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা রেখে আসছেন। আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে তার নাম ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ ও আশাবাদ তৈরি হয়েছে।
নিজের বক্তব্যে জাহিদ হাসান শাকিল সংগঠনের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ইতিহাস তুলে ধরে বলেন, নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্য দিয়েও ছাত্রদল কখনো তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। বরং প্রতিকূলতাকেই শক্তিতে পরিণত করে সংগঠন এগিয়ে যাচ্ছে—এমন বিশ্বাস তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, তার রাজনীতির মূল লক্ষ্য ব্যক্তিগত স্বার্থ নয়, বরং সংগঠনের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করা। তার ভাষায়—“ঐক্য, সততা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে আমরা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে চাই। সবাইকে সঙ্গে নিয়েই একটি ইতিবাচক ও প্রগতিশীল ছাত্ররাজনীতি গড়ে তুলবো।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে বলেন, পদ-পদবী নয়, দায়িত্ববোধই একজন প্রকৃত নেতার পরিচয়। যে যেখানে আছেন, সেখান থেকেই আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সংগঠনের জন্য কাজ করাই সবচেয়ে বড় অবদান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এবং দীর্ঘদিন মাঠ পর্যায়ে সক্রিয় থাকার কারণে জাহিদ হাসান শাকিল ইতোমধ্যেই নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তার নেতৃত্বে সংগঠনে নতুন উদ্দীপনা, গতি ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে অনেকেই আশাবাদী।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব পুনর্গঠনকে ঘিরে যখন নতুন স্বপ্ন ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে, ঠিক তখনই জাহিদ হাসান শাকিলের মতো তরুণ, কর্মীবান্ধব ও দূরদর্শী নেতার আবির্ভাব সংগঠনের ভবিষ্যৎ রাজনীতিতে আশার আলো জাগাচ্ছে।





