সারাদেশ

আন্তর্জাতিক মহান মে দিবসে মোকামতলায় ট্রাকচালকদের র্যালী

  fastbangla ১ মে ২০২৬ , ৫:০৮ এএম প্রিন্ট সংস্করণ

১৮

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের অংশগ্রহণে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে মোকামতলা বন্দর এলাকা থেকে র‌্যালিটি বের হয়। পরে সেটি জয়পুর রাস্তার মোড়সহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত মোকামতলা ট্রাক চালক সঞ্চয় সমিতির সদস্যরা অংশ নেন।
র‌্যালিতে সভাপতিত্ব করেন সমিতির মোকামতলা শাখার সভাপতি আমিনুর ইসলাম চুন্নু। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকা জরুরি। সংগঠন শ্রমিকদের কল্যাণে সব সময় কাজ করে যাবে এবং যেকোনো বিপদে পাশে থাকবে। পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপি নেতা আলহাজ আব্দুল লতিফ সরকার উপস্থিত ছিলেন। তিনি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় শ্রমিক নেতাসহ সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।