সারাদেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত দেউলী আলিম মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষা পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  fastbangla ৩ মে ২০২৬ , ১২:০০ পিএম প্রিন্ট সংস্করণ

৯৬

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি নাসির উদ্দীন

রোববার (৩ মে) বিকাল ৩টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির নব-নির্বাচিত সভাপতি এইচ এম ওয়াদুদ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয়, এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম নির্ভর করে শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টার ওপর।
এ সময় মাদ্রাসার পক্ষ থেকে নব-নির্বাচিত সভাপতি এইচ এম ওয়াদুদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন