জাতীয়

‘গ’ শ্রেণী থেকে ‘খ’ শ্রেণির মর্যাদা পেলো বগুড়ার শিবগঞ্জ পৌরসভা

  fastbangla ৬ মে ২০২৬ , ৩:১৩ এএম প্রিন্ট সংস্করণ

৪২

‘গ’ শ্রেণী থেকে ‘খ’ শ্রেণির মর্যাদা পেলো বগুড়ার শিবগঞ্জ পৌরসভা

ঢাকা, ৫ মে ২০২৬: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-২ শাখা) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়ার শিবগঞ্জ পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণির পৌরসভায় উন্নীত করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের চিঠি শিবগঞ্জ পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।

মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, সার্কুলারের আলোকে নির্ধারিত মানদণ্ড পর্যালোচনা করে এ উন্নীতকরণ করা হয়েছে। জারিকৃত আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।