মো: মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে ক্ষেতলাল থানা পুলিশ। শনিবার(৯মে)বিকেলে উপজেলার রামপুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নজরুল ইসলাম বাটুর ছেলে হাসান মন্ডল (২৮) নামে ওই যুবককে আটক করা হয়। পুলিশ জানায়, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুলের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহঃ আব্দুল করিম,এসআই জাহিদুল ইসলাম,এএসআই বেলালসহ থানার একাধিক কর্মকর্তা অংশ নেন। অভিযানের সময় আটক ব্যক্তির কাছ থেকে ৩০০ পিস অবৈধ ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা...
৪৫
মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে ক্ষেতলাল থানা পুলিশ।
শনিবার(৯মে)বিকেলে উপজেলার রামপুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নজরুল ইসলাম বাটুর ছেলে হাসান মন্ডল (২৮) নামে ওই যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুলের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহঃ আব্দুল করিম,এসআই জাহিদুল ইসলাম,এএসআই বেলালসহ থানার একাধিক কর্মকর্তা অংশ নেন।
অভিযানের সময় আটক ব্যক্তির কাছ থেকে ৩০০ পিস অবৈধ ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ক্ষেতলাল থানা পুলিশ আরও জানায়, উপজেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।