নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জে ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে বগুড়ার দুপচাঁচিয়া ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন দুপচাঁচিয়া উপজেলার বানিয়াদিঘী চৌমুহনী গ্রামের বাবু মিয়ার ছেলে মো. আকাশ(১৯), একই গ্রামের রহিম উদ্দিনের ছেলে রিমন হোসেন ওরফে তুহিন(১৭) এবং নন্দীগ্রাম উপজেলার বীরপল্লি উত্তরপাড়া গ্রামের শামছুল হকের ছেলে মজনু মিয়া(৪৬)। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল গভীর রাতে শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সুভজিৎ এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। জানালার গ্রিল কেটে একদল ডাকাত ঘরে ঢুকে পড়ে।...
১৬৪
নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জে ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে বগুড়ার দুপচাঁচিয়া ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন দুপচাঁচিয়া উপজেলার বানিয়াদিঘী চৌমুহনী গ্রামের বাবু মিয়ার ছেলে মো. আকাশ(১৯), একই গ্রামের রহিম উদ্দিনের ছেলে রিমন হোসেন ওরফে তুহিন(১৭) এবং নন্দীগ্রাম উপজেলার বীরপল্লি উত্তরপাড়া গ্রামের শামছুল হকের ছেলে মজনু মিয়া(৪৬)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল গভীর রাতে শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সুভজিৎ এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। জানালার গ্রিল কেটে একদল ডাকাত ঘরে ঢুকে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার করার চেষ্টা করলে তাঁদের মারধর করা হয়। পরে ডাকাতেরা স্বর্ণের চেইন, আংটি, কাঁসার থালা-বাটি, দামি কাপড়চোপড় ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সুভজিৎ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ডাকাতির কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।” #