শিক্ষা

শিবগঞ্জে এসএসসি কেন্দ্রে ১ পরীক্ষার্থীর জন্য দায়িত্বে ৮ জন।

  fastbangla ১৩ মে ২০২৬ , ২:২২ পিএম প্রিন্ট সংস্করণ

৩২

ফাস্ট বাংলা ডেস্ক :

বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে মাত্র ১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে ওই একজন পরীক্ষার্থীর পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণে শিক্ষক, পুলিশ ও কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৮ জন দায়িত্ব পালন করেছেন।
বুধবার (১৩ মে) উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি কেন্দ্রে হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় এ দৃশ্য দেখা যায়।

কেন্দ্র সূত্রে জানা যায়, এদিন গুজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিসাব বিজ্ঞান পরীক্ষায় মাত্র ১ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার্থী একজন হলেও পরীক্ষা পরিচালনায় সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় জনবল দায়িত্ব পালন করেন।
গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শাহিনুর আলম জানান, পরীক্ষার সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

এছাড়া ১ জন ট্যাগ অফিসার, ১ জন কেন্দ্র সচিব, ১ জন কক্ষ পরিদর্শক, ১ জন সহকারী শিক্ষক, ১ জন পুলিশ সদস্য এবং ২ জন অফিস সহায়ক দায়িত্ব পালন করেন।
তিনি আরও জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।