সারাদেশ

ব্রাইট ইংলিশ টিচিং হোমের এইচএসসি ব্যাচের বিদায় উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  fastbangla ২২ জুন ২০২৫ , ১১:৩৭ এএম প্রিন্ট সংস্করণ

২২

নিজস্ব প্রতিবেদকঃ শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ব্রাইট ইংলিশ টিচিং হোমের এইচএসসি ২০২৫ ব্যাচের বিদায় উপলক্ষে শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (২২ জুন) বিকালে শিবগঞ্জ উপজেলার মোকামতলা কলেজপাড়া ব্রাইট টিচিং হোমের পরিচালক ফেরদাউস আলমের সভাপতিত্বে বিভিন্ন কলেজের দেড় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিল শেষে প্রত্যেক শিক্ষার্থীকে পরিচালকের ব্যতিক্রমী উদ্যোগে বৃক্ষরোপণের জন্য ফলজবৃক্ষের গাছের চারা উপহার দেন।

অনুষ্ঠানের পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক কুরাইশ ইসলাম।

ব্রাইট টিচিং হোমের পরিচালক ফেরদাউস আলম বলেন, ‘এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করবে এবং পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করবে।’