আন্তর্জাতিক

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

  fastbangla ২১ সেপ্টেম্বর ২০২৫ , ১:২৮ পিএম প্রিন্ট সংস্করণ

৩৪

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার দেশগুলোর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। আলজাজিরা ও গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনটি দেশ পর্যায়ক্রমে এ ঘোষণা দেয়। প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে। এরপর দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও সর্বশেষে যুক্তরাজ্য ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয়।