fastbangla ১৪ জানুয়ারী ২০২৬ , ১:৩৫ পিএম প্রিন্ট সংস্করণ
গাইবান্ধা প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ও বিএনসিসি প্লাটুন কমান্ডার (PUO-850) মো. রায়হান আলী।
তিনি শিবগঞ্জ উপজেলার মোকামতলা জাবারীপুর গ্রামের কৃতি সন্তান। দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে বিএনসিসি কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি। তার নেতৃত্বে কলেজের বিএনসিসি প্লাটুন বিভিন্ন প্রশিক্ষণ, শৃঙ্খলা কার্যক্রম ও সামাজিক উদ্যোগে প্রশংসনীয় অবদান রেখেছে।
এই স্বীকৃতিতে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীরা আনন্দ প্রকাশ করেছেন এবং মো. রায়হান আলীর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।





