রাজনীতি

গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান তারেক রহমানের

  fastbangla ৩১ জানুয়ারী ২০২৬ , ৩:৩৫ এএম প্রিন্ট সংস্করণ

৬৪

আগামী ১২ ফেব্রুয়ারি সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষের অধিকারকে ফিরিয়ে আনা বড় কাজ। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে হলে নিয়মতান্ত্রিক ধারায় গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে।

সুত্র: বাংলা ভিশন টিভি