সারাদেশ

বগুড়ার শিবগঞ্জ বিএনপির ব্যতিক্রমি আয়োজন

  fastbangla ৯ জুন ২০২৫ , ১:২৩ পিএম প্রিন্ট সংস্করণ

২০

সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেতা-কর্মী। কমান্ডিং অফিসারের মতো নির্দেশনা দিচ্ছেন একজন । মাইকে নির্দেশনার সাথে সাথে সবাই মিলে সুশৃঙ্খলভাবে কাজে ঝাঁপিয়ে পড়ছেন। না এটা কোন সেনাবাহিনী বা পুলিশবাহিনীতে সুশৃঙ্খলতার ট্রেনিং নয়। এটা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা বিএনপির ব্যতিক্রমী একটি আয়োজনের দৃশ্য। একদিকে দাঁড়িয়ে বিএনপির অন্তত দু-শতাধিক নেতাকর্মী, অপরদিকে দাঁড়িয়ে কমান্ডিং অফিসারের মতো নির্দেশনা দিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। শিবগঞ্জ উপজেলা বিএনপি কতটা সুশৃঙ্খল তা দেখা হলো খেলার মাঠ সংস্কারের এ দৃশ্যে।

Fastbanglanews

জানা গেছে, তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সামাজিক কাজে উৎসাহ দিতে মাঝিহট্টের চালুঞ্জা কালিতলা উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কারের পর দ্বিতীয় দিনের মতো উপজেলার সৈয়দপুর ইউনিয়নের হাবিবপুর স্কুল এন্ড কলেজের এবড়োখেবড়ো খেলার মাঠ স্বেচ্ছাশ্রমে সংস্কার করে দিলো উপজেলা বিএনপি। বিএনপির ঈদের ছুটিতে বসে না থেকে বিএনপি নেতা-কর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে মাঠ সংস্কার শেষে পরিবেশ বান্ধব বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও নেতা-কর্মীরা দু-ভাগে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সবুজ ও সাদা উভয়দল ১-১ গোলে ড্র হয়। সবুজ দলের হয়ে গোল করেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম ও সাদা দলের হয়ে গোল করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মীর শাকরুল আলম সীমান্ত।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বহুমাত্রিক রাজনৈতিক দল বিএনপি এমন আয়োজন করেছে বলে জানা গেছে। বিএনপি রাজনীতি- মিটিং-মিছিলের পাশাপাশি সমাজসেবায় নানা অবদান রাখে তারই প্রমান রাখলো আজকের আয়োজন। ব্যতিক্রমী এমন আয়োজন প্রশংসা পেয়ছে সর্বমহলে।
এ বিষয়ে পুরো আয়োজনের পৃষ্ঠপোষক শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, বিএনপি বহুমাত্রিক রাজনৈতিক দল। রাজনীতির পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি, আর্থ-সামাজিক ও মানবতার সেবায় কাজ করছে বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান দেশের অন্যান্য সেক্টরের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে কাজ করবেন, গ্রাম থেকে শহর, সর্বত্র মাঠসমূহ খেলাধুলায় মেতে উঠবে। দেশে তারুণ্যের নব জাগরণ সৃষ্টি হবে। বিএনপি সবসময় জনগণের উন্নয়নের রাজনীতি করবেন।

এদিকে, স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ সংস্কার ও প্রীতি ফুটবল খেলা দেখতে মাঠে ভিড় জমান উৎসুক জনতা। শিশু-কিশোর থেকে বৃদ্ধবয়সী মানুষের আগমনে জমজমাট হয়ে ওয়ে গোটা এলাকা। সব বয়সী মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। উপস্হিত জনতার অনেকে বলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির চমৎকার এমন আয়োজন ছড়িয়ে পড়ুক পুরো দেশে। তরুণ প্রজন্ম এমন আয়োজনে সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ হবে।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একেএম ইদ্রিস আলী, যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, রোকন উদ্দ দ্দৌলা রুবেল, আব্দুল হান্নান, যুব বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল।
পৌর বিএনপি’র সভাপতি বুলবুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল করিম, সিনিয়র সহ-সভাপতি মোকছেদুর রহমান দুলু মাষ্টার, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক আহম্মেদ।
শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের,
সাংগঠনিক সম্পাদক সামিউল হক আক্কাস, সিনিয়র সহ-সভাপতি রনি মিয়া, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসাইন।
পৌর যুবদলের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান হৃদয়, সিনিয়র যুগ্ম সম্পাদক বুলেট হোসেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি,
সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন,
পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পি, সাধারন সম্পাদক মেহেদী হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, যুগ্ম সম্পাদক জনি মন্ডল।
উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সিনিয়র সহ-সভাপতি মীর শাকরুল আলম সীমান্ত, সাধারণ সম্পাদক মীর মুন, সাংগঠনিক সম্পাদক তারেক মিলু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ।
পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, সাধারন সম্পাদক সাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমুখ।