সারাদেশ

ক্লাসিক মাল্টিমিডিয়া স্কুলের প্রভাতফেরি অনুষ্ঠিত

  fastbangla ২১ ফেব্রুয়ারী ২০২৬ , ৮:০২ এএম প্রিন্ট সংস্করণ

Oplus_16908288

৬৩

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ার মোকামতলায় ক্লাসিক মাল্টিমিডিয়া স্কুলের উদ্যোগে প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি প্রভাতফেরি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে ভাষা শহীদদের স্মরণে শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচিতে বিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী অংশ নেয়। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও শ্রদ্ধাময় পরিবেশে অনুষ্ঠিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালক নাসরিন আক্তার নিপা, প্রধান শিক্ষক মুন্নি আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক মাহমুদুল হাসান লিমন, শিক্ষক মো. শাহাদাত হোসেন, মো. আশরাফুল আলম ও শিক্ষক মো. মাহমুদুল হাসান লিমনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়া বিদ্যালয়ের পরিচালক মো. মাহিরুল আলম রিমন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান।