fastbangla ১১ জানুয়ারী ২০২৬ , ৫:০২ এএম প্রিন্ট সংস্করণ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে স্পষ্টভাবে বইছে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মীর শাহে আলমের পক্ষে জনসমর্থনের হাওয়া। গ্রাম থেকে গ্রামান্তর, হাট-বাজার ও চায়ের দোকানে এখন একটাই আলোচনা—“এবার শিবগঞ্জে পরিবর্তন আসছে।”
অধ্যক্ষ মীর শাহে আলমের ধারাবাহিক জনসম্পৃক্ততা ও মানবিক কর্মকাণ্ড তাঁকে সাধারণ মানুষের খুব কাছের মানুষে পরিণত করেছে। রাস্তায় দাঁড়িয়ে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক ও সাধারণ পথচারীদের সঙ্গে কথা বলা, তাদের সমস্যা শোনা ও পাশে থাকার আশ্বাস—এসবই ভোটারদের মন জয় করেছে।
নির্বাচনী এলাকায় দেখা গেছে, কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছাড়াও তাঁর উপস্থিতিতেই জমে উঠছে মানুষের ভিড়। দল-মত নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে কুশল বিনিময় করছেন, ছবি তুলছেন এবং সমর্থন জানাচ্ছেন।
মানবিক কাজেও তিনি এগিয়ে। অসহায় মানুষের সহায়তা, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং সামাজিক–ধর্মীয় অনুষ্ঠানে সরব অংশগ্রহণ তাঁকে একজন দায়িত্বশীল ও জনবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও ইতিবাচক প্রভাব ফেলেছে। সাংবাদিকরা জানান, অধ্যক্ষ মীর শাহে আলম সবসময় গণমাধ্যমের পাশে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সহযোগিতা করে আসছেন।
স্থানীয় ভোটার রুমা বেগম বলেন,
“উনি আমাদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকেন। এবার ভোটটা আমরা মন থেকেই দেব।”
আরেক ভোটার মোহাম্মদ হাসান বলেন,
“শিবগঞ্জের মানুষ পরিবর্তন চায়। অধ্যক্ষ মীর শাহে আলম সেই পরিবর্তনের নাম।”
এ বিষয়ে অধ্যক্ষ মীর শাহে আলম বলেন,
“আমি মানুষের ভালোবাসায় অভিভূত। ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও উন্নয়নের জন্যই আমার এই পথচলা।”
সব মিলিয়ে, শিবগঞ্জের রাজনীতিতে এখন স্পষ্ট—ভোটের হাওয়া ধীরে ধীরে রূপ নিচ্ছে জনসমর্থনের জোয়ারে, আর সেই জোয়ারের কেন্দ্রে রয়েছেন অধ্যক্ষ মীর শাহে আলম।











