বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
fastbangla ৩ মে ২০২৬ , ৮:২৮ এএমপ্রিন্ট সংস্করণ
বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বেলা ১১টায় আমতলী বন্দরে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সদস্য সচিব ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহসিন আলী, শাহান ইসলাম, রাব্বি হাসান সুমন,রবিউল ইসলাম, আব্দুল গফুর, রাকিব হাসান, রুহুল আমিন, তৌহিদ হাসানসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই গণতন্ত্রের মূল ভিত্তি। সত্য ও বস্তুনিষ্ঠ...
৬৩
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বেলা ১১টায় আমতলী বন্দরে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সদস্য সচিব ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহসিন আলী, শাহান ইসলাম, রাব্বি হাসান সুমন,রবিউল ইসলাম, আব্দুল গফুর, রাকিব হাসান, রুহুল আমিন, তৌহিদ হাসানসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই গণতন্ত্রের মূল ভিত্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, তথ্যপ্রাপ্তির স্বাধীনতা বজায় রাখা এবং গণমাধ্যমের ওপর অযাচিত চাপ বন্ধের দাবি জানান। পাশাপাশি তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও নৈতিক সাংবাদিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।