সারাদেশ

শিবগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি উদ্যোগ: লিফলেট বিতরণ

  fastbangla ২৭ জুলাই ২০২৫ , ১০:৫৭ এএম প্রিন্ট সংস্করণ

১৮

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা:

আইনশৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ। পুলিশ সুপার জিদান আল মুসার নির্দেশনায় রবিবার বিকেল চারটার দিকে উপজেলার মোকামতলা বন্দরের বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করা হয়। এতে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন, ওসি (তদন্ত) শুকুর আলী, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ, সাব ইন্সপেক্টর মাহবুব হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লিফলেটে আইনশৃঙ্খলার বিভিন্ন দিক, অপরাধ প্রতিরোধের উপায় এবং সচেতনতা বৃদ্ধির তথ্য তুলে ধরা হয়। স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এবং অপরাধের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণ আশা প্রকাশ করেন যে, এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে।#